সৌদি আরবের মক্কায় কর্মস্থলে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মোহাম্মদ শহীদ উল্লাহ বাবু নামে ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। শহীদ উল্লাহ ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভী বাড়ির মাওলানা শামসুল হুদার ছেলে। তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
শহীদ উল্লাহর ভাই বদিউল আলম মুন্না জানান, বৃহস্পতিবার বিকেলে মক্কা নগরীর অতবিয়া এলাকায় একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন শহীদ উল্লাহ।কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি সিঁড়ি থেকে নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।











