সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান গেমস নারী ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

এশিয়ান গেমস নারী ক্রিকেটে সেমিফাইনালের মঞ্চেও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। ফলে আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একই দিনে অপর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। জাপানের করোগি স্পোর্টস পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জাপানের ইনিংস। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য কোনো বিপদেই পড়তে হয়নি ভারতকে। মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের জয় নিশ্চিত করে তারা। এই জয়ে সেমিফাইনালের টিকিট পায় ভারত। অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল চীনের বিপক্ষে। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে টিটোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

পূর্ববর্তী নিবন্ধচসিক মেয়রের সঙ্গে বিসিক শিল্প মালিক সমিতির নবনির্বাচিত পরিষদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের