সেন্টমার্টিনে আরও ৫৪৪টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আরেক ধাপে আরও ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কচ্ছপের বাচ্চা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া এসব কচ্ছপ বাচ্চা গত শনিবার দ্বীপের উত্তর সৈকতে অবমুক্ত করা হয়।এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, এসব কচ্ছপের বাচ্চা সাগরে ছাড়ার সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল–মারুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ‘আমার সেন্টমার্টিন’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কচ্ছপ বাচ্চার ডিম সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন বলেন, ‘ সেন্টমার্টিনকে কাছিমসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে মালামাল রাখায় পাঁচজনকে জরিমানা
পরবর্তী নিবন্ধ‘পার্বত্য চট্টগ্রামে হাতি ও মানুষের দ্বন্দ্ব কমছে’