সুশীল সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি চর্চা

এস.টি.এফ.যূঁথী | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

বৈজ্ঞানিক ও জ্ঞানচর্চার মতো সংস্কৃতিচর্চা অর্থবহুল একটি শব্দ। সংস্কৃতিমনা মানুষ সব সময়ই ভিন্ন। ভিন্ন তাদের চিন্তা চেতনা মনোভাব। সংস্কৃতির মাধ্যমে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ, নমনীয়তা ও সম্পর্কের উন্নয়ন হয়। যা প্রভাবিত করে সমাজ গঠনে।

একটি জাতির পরিচয় মেলে ধরে তার সংস্কৃতি ও ঐতিহ্যে। হাজারো স্বপ্ন বুকে নিয়ে পথচলা যেমনি অনেক অর্থবহন করে ঠিক তেমনি সংস্কৃতি চর্চার মাধ্যমে সুশীল সমাজ পেতে পারে একটি দৃষ্টিনন্দন পরিবর্তন। যা কলুষিত সমাজ ব্যবস্থা থেকে মনকে দূরে রাখে ও চিন্তা শক্তির উন্নয়ন ঘটায়। সংস্কৃতি মানুষের জীবনধারা। আর এই জীবনধারা যখন পথ পরিক্রমায় ভাসতে থাকে এবং পথ খুঁজে পায় দিগন্ত জোড়া এক স্বপ্নের মতো এবং তার ভাষা প্রকৃতির মত নির্মল। তখনই সংস্কৃতি চর্চার এমন সুন্দর আয়োজন নিমিষেই মনকে উদার করে। সম্পর্ককে মজবুত করে। আবার কখনো কখনো প্রকৃতির কাছাকাছি যাওয়া যায় খুব সহজেই। তাহলে কেন পরিবর্তন?

পরিবর্তন শুধু সমাজের নয় বরং মনের পরিবর্তন হওয়ায় সবচেয়ে জরুরি। সুশীল সমাজ গঠনে সংস্কৃতি পরিবর্তন আনতে পারে। এই কারণে, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, মূল্যবোধ নানাবিধ চর্চা সংস্কৃতির এক ভিন্ন মাথা যোগ করে যা সমাজ গঠনে কার্যকর ভুমিকা রাখে। মানুষের ব্যস্তময় সময়ে আরো ব্যস্ত ও সুন্দর রাখতে সাহায্য করে সংস্কৃতি চর্চা। শুধু তাই নয়, সংস্কৃতি চর্চা মানুষকে মুক্ত চিন্তা করতে শেখায়। বিকশিত করে মনের গহীনে থাকা সুন্দর সত্তাকে। আর তখনই ধীরে ধীরে তৈরি হয় আলোকিত দেশ ও আলোকিত সমাজ।

যা উপহার দেবে সুস্থ মানসিকতা উদার দৃষ্টিভঙ্গি, বৈষম্যহীন সমাজ। রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আলোর পাতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ফুটে উঠবে আমাদের সমাজ। আর তাকে ঘিরে তৈরি হবে নানা আয়োজন। সেই আয়োজনকেই স্বাগত জানাতে হবে আমাদের। মানুষে মানুষে খুঁজে পাবে সেই ধারাবাহিকতা। মানুষের চিন্তাশক্তির উন্নয়নে মানুষ গড়ার দক্ষ নিপুণ কারিগর তৈরি হবে ঘরে ঘরে। নতুন নতুন আলোর বার্তা প্রতিফলিত হবে এই সুশীল সমাজে। তাই অপেক্ষা নয় আমাদেরকে কাজ করে যেতে হবে সুস্থ সংস্কৃতি চিন্তা চেতনা নিয়ে এবং আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তবেই দৃষ্টিনন্দন পরিবর্তন আরো গভীর ভাবে তার পথ খুঁজে পাবে ও উদ্ভাসিত হবে নতুনের জয়গানের সাথে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নির্মাণ হবে নতুন স্বপ্ন, নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন গল্প যেখানে কলুষিত সমাজের কোন স্থান থাকবেনা। আলোর পাতা থেকে তৈরি হবে নতুন পদক্ষেপ ও প্রতিটি আস্থার নির্মাণ।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহনে ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক
পরবর্তী নিবন্ধসুশিক্ষার আলোয় মানবকল্যাণ