স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ গত ৩ জুন নগরীর মুরাদপুরস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সংস্থার সভাপতি কাজী মো. শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, ম্যানেজার মো. আবুল কালাম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন, পল যোয়েল, মানিক দাশ, লিপি জয় ধর, ডলি, লুৎফুর নাহার প্রমুখ। প্রধান অতিথি বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে সহায়তা করবে। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল–বাংলাদেশের (টিএলএমআই–নিউজিল্যান্ড)সহযোগিতায় এবং স্থিতিস্থাপক ডাপার জন্য সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রামের আওতায় নগরীর বাকলিয়া, চান্দগাঁও, পাচঁলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার সুবিধাবঞ্চিত ৪৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, ইরেজার, জ্যামিতি বক্স, পেন বক্স ও নগদ সহায়তা বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কাজী মো. শাহ কামালের বলেন, ডাপা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উপস্থাপনায় ছিলেন নিগার সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।











