সীতাকুণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রুবেল, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল সিরাজী, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন ও আশরাফুল ইসলাম। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। রোববার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি বন্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রাক্তন প্রধান শিক্ষিকা প্রণতি সেনকে স্মরণ