সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর ক্লাব কলেজিয়েট অডিটোরিয়ামে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ। নভেম্বর মাসে বিভিন্ন সমাজসেবামূলক কাজের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলমগীর আলম, ডা. আবু তোহা মো. রিজওয়ানুল হক ভূঁইয়া, ডা: সাগর চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, শাহ্ মো. ইমরান, শেখ মো. খালেদ, আবুল কালাম আজাদ কিরণ, মো. জাহিদ হোসেন, জয়ন্ত চৌধুরী, সাহিদ নঈম, আজমল আহমদ, পুলক দত্ত, মো. সোহেল জাহান, মোস্তাফিজুর রহমান মামুন, মাহমুদুর রহমান, মহসিন উল কাদের,আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










