চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.৬০ কোটি টাকা। মোট ১,২৬২টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭১৩.২১ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ০.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭০.২৪ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৬৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮০৫.৮২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৬৮.৯৭ কমেছে, যা হলো ১,৮৬৭.৪৪।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৬,৭৮৪.১১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,৩৭৫.৭৬ কোটি টাকা। সিএসইতে ৬০৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭০টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, দাম কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।







