চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৭.১৪ কোটি টাকা। ১,০২৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৬.২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ২৯.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫২২.০৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৭১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৪৯ পয়েন্ট কমেছে, যা হলো ৭৯০.২৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৩.৭৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৭৪.২৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৪,৮১২.৩৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৭১৩.৫১ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, দাম কমেছে ১০৩ টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।






