সিএসইতে লেনদেন ৭১.২৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৭১.২৪ কোটি টাকা। ২,৬৩৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৯০.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৬১.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৯০.৪৫ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ১২.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৪.৮৯ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৫.৭৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৬.২৬ কমেছে, যা হলো ২,৪০০.২৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬১,৪২৫.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৫,৮৮৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, দাম কমেছে ৪৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় শয়তান নাটকের প্রদর্শনী ১৪ আগস্ট
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের প্রায় তিন চতুর্থাংশ এলাকা খরার কবলে : যুক্তরাজ্য সরকার