সিএসইতে লেনদেন ৫.৭৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৫.৭৮ কোটি টাকা। ২,৮০৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২০.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬২.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,১২৭.৩৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৫৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯৮.৮৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০২৫.৯০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫১২.৬২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৭,৫৭১.৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৯০৮.৪৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৬ টির, দাম কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

পূর্ববর্তী নিবন্ধটরন্টো উৎসবে উজ্জ্বল মেহজাবীন
পরবর্তী নিবন্ধগাজার সেইফ জোনে ইসরায়েলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত