চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫৮.৪০ কোটি টাকা। মোট ১,০৪৭টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৪০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪০.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫২৯.৯৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭০.৫৭ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৮১.৪২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৪৩.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৩৮.১৯।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৯,৬১১.৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৮৭৩.৭১ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬২টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, দাম কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৮টির।







