সিএসইতে লেনদেন ৪৬.৮৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪৬.৮৬ কোটি টাকা। মোট ১,৬৮৮টি লেনদেনের মাধ্যমে মোট ৯২.২৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪১.৯৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮১৪.৬৯ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৩.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭২.১৯ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০৮.১২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৩৪.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৫৩.৫০।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫২,৯৪৮.২৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,৩৫৫.৮৯ কোটি টাকা। সিএসইতে ৬১৩ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, দাম কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধছন্দানন্দের পঞ্চকবির গান
পরবর্তী নিবন্ধইরাকের তেল বিক্রির অর্থ যেভাবে নিয়ন্ত্রণে রেখেছে যুক্তরাষ্ট্র