চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৩২.১১ কোটি টাকা। ২,৪১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৩.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৯.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৭৫.৪০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯২.৯০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৭.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৬৩.৬৯।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯১২,৫৮৩.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৭,৯৮০.৬০ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, দাম কমেছে ১১১টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।








