সিএসইতে লেনদেন ৩১.৩৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৩১.৩৫ কোটি টাকা। ২,০৬৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১০৬.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৬১৮.২৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১১.৭৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.২৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৮.৫১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২৯.৭৮ কমেছে, যা হলো ২,৪২২.৪৮।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৩,০৪৮.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯১,৪২০.৮৬ কোটি টাকা। সিএসইতে ৬১৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, দাম কমেছে ১৩৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের তেল শোধনাগারে ইয়েমেনের হুতিদের হামলা
পরবর্তী নিবন্ধঅস্ত্রের মজুদ কমায় উৎপাদন দ্রুত বাড়ানোর তাগিদ পেন্টাগনের