সিএসইতে লেনদেন ২৪.৩৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৪.৩৩ কোটি টাকা। মোট ২,৩৮৭টি লেনদেনের মাধ্যমে মোট ৮০.৮৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৩.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৪৪.২১ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৯.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৭.০০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১২.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯০৭.৭২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৮৯.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৬৬.৭৩।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩১,৬৯২.৩৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৪,২২১.০৭ কোটি টাকা। সিএসইতে ৬২১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, দাম কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরের প্রাচীন খ্রিস্টান গ্রাম তাইবেতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় নির্বিচারে গুলি, নিহত ১২