সিএসইতে লেনদেন ১৭.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ১৭.১৩ কোটি টাকা। ১,২৬৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৯৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪০.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬২০.৫৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬১.৫১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ৭৯২.৫৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৫৫.২৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৪,৬২৬.৯৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৪,৪২৯.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, দাম কমেছে ১২০ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনিরাপত্তা উদ্বেগে ব্রিটিশ ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র