চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছ ১১.০৮ কোটি টাকা। মোট ১,১৪৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৮৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪০.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬০২.৬৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৯৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৩.৯৭ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৯৫.৭৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩১.৭২। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৫,০৬২.৪৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,৫৭৫.৭৬ কোটি টাকা। সিএসই’তে ৬০৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, দাম কমেছে ৮৩ টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির। প্রেস বিজ্ঞপ্তি।







