সিএসইতে লেনদেন ১০.৫৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২ জুন, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ১০.৫৬ কোটি টাকা। ১,২৬৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৪.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৪.৭৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,১১৬.৫৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০১৩.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৪৯.৯৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৬.০১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৭৪,৪৭৫.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৪,৩৬৯.৬৭ কোটি টাকা । সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, দাম কমেছে ৬৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধরাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৩০
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ