সিআরবি ধ্বংসের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না

সিআরবি রক্ষা মঞ্চের ৪৬তম দিনের অবস্থান কর্মসূচি

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের অন্যতম আধার সিআরবিকে ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিআরবি রক্ষা মঞ্চের নেতৃবৃন্দ। তারা বলেছেন, জনগণের প্রাণের স্পন্দন সিআরবির পরিবেশ ও সবুজ প্রকৃতি ধ্বংসের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

গতকাল বুধবার সিআরবির সাত রাস্তার মোড়ে সিআরবি রক্ষা মঞ্চের ৪৬তম দিনের ধারাবাহিক অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রিজওয়ানুর খান।

বক্তারা বলেন, নগরীর ক্রমবর্ধমান পরিবেশগত সংকটের মধ্যে সিআরবির মতো সবুজ অঞ্চল রক্ষা করা সময়ের দাবি। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংসের সংস্কৃতি থেকে সরে এসে পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য রাখেন বনবিহারী চক্রবর্তী, রনি ইসলাম, মোরশেদুল আলম চৌধুরী, এম কাইছার উদ্দীন, মাহবুবুর রহমান, তানিম ও মো. আরিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে তিন টন খনিজ কয়লাসহ দুটি নৌকা জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবের প্রস্তুতি