সাবেক রাষ্ট্রপতি জিয়ার খাল খনন কর্মসূচি যুগান্তকারী ছিল : জসিম উদ্দিন এমপি

চন্দনাইশে কুকুরমরা খাল পুনঃখনন শুরু, ব্যয় ২৪ লাখ টাকা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বিএডিসির অর্থায়নে কুকুরমরা খাল খনন উদ্বোধন করলেন জসিম উদ্দিন আহমদ এমপি। এ সময় তিনি বলেন, প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল যুগান্তকারী পদক্ষেপ। এতে দেশের সমস্ত অনাবাদি জমি কৃষির আওতায় আসে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে কৃষকদের উন্নয়নে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে খাল খনন, সংস্কারের পাশাপাশি কৃষির উন্নয়নের জন্য নির্বাচনী ইশতেহার মোতাবেক কাজ করে যাচ্ছেন। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে।

গত রোববার বিকেলে চন্দনাইশের দোহাজারী পৌরসভার কুকুরমরা হাফছড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএডিসির অর্থায়নে কুকুরমরা হাফছড়ি খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ২৪ লাখ টাকা।

এ সময় উপস্থি ছিলেন দোহাজারী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, উপসহকারী প্রকৌশলী আজমানুর রহমান, বিএনপি নেতা কামাল উদ্দিন, বাহা উদ্দিন চৌধুরী, আইনুল হুদা চৌধুরী, আরিফুল ইসলাম মারুফ, যুবদল নেতা সিরাজুল ইসলাম, ইফতেখার উদ্দীন সুমন, মামুন আল হিরু, ছাত্রদল নেতা মো. এরফান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের জ্ঞান ও মেধা যুগে যুগে জাতিকে পথ দেখিয়েছে
পরবর্তী নিবন্ধগরুর মাংস খেয়েও ফিট থাকার কৌশল