নজরুলের জ্ঞান ও মেধা যুগে যুগে জাতিকে পথ দেখিয়েছে

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভা

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল মহানগর শাখার উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ মে নগরীর ডিসি হিলস্থ নজরুল স্কয়ারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন সিকদার। সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা হারুন জামান।

বক্তব্য দেন, নজরুল গবেষক ড. মোহাম্মদ কামাল উদ্দীন, সাংস্কৃতিক দলের সাবেক সভাপতি অ্যাড. আবু তাহের, সহ সভাপতি সাইফুল আলম, অ্যাড. সিরাজুল হক, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্য। উপস্থিত ছিলেন ঝন্টু বড়ুয়া, অ্যাড. কাসেম চৌধুরী, বিএনপি নেতা খোরশেদ আলম, ওসমান গণি, আবু বক্কর চৌধুরী, ওমর আলী রনি, আব্দুর শুক্কুর। অনুষ্ঠানে জাতীয় কবির স্মরণে গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানটি সাংস্কৃতিক দল ও কবি নজরুল স্কয়ারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কবি মাহমুদুল হাসান নিজামীর প্রতি উৎসর্গ করেন।

প্রধান অতিথি জাহিদুল করিম কচি বলেন, কবি নজরুল লেখনীর মাধ্যমে দেশের ভবিষ্যৎ, সংগ্রাম নির্দেশনা ও স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। যার উপর ভিত্তি করে বহু শিক্ষাবিদ পিএইচডি ডিগ্রীধারী ডিগ্রি অর্জন করেন। তাঁর জ্ঞান ও মেধা জাতিকে পথ প্রদর্শন করেছে। সেজন্য তিনি জাতীয় কবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু ফারিয়া ও রামিসার ধর্ষণ-হত্যার বিচার দাবিতে ছাত্রসেনার মানববন্ধন
পরবর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রপতি জিয়ার খাল খনন কর্মসূচি যুগান্তকারী ছিল : জসিম উদ্দিন এমপি