নারী সাফ চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় শিরোপা জয়ের প্রস্তুতি নিতে বাংলাদেশে ফিরেই আশার কথা শোনালেন আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেন প্রবাসী এই মিডফিল্ডার প্রত্যয়ী কণ্ঠে বললেন, লক্ষ্যে পৌঁছতে সামর্থ্যের সবটুকু নিংড়ে দিবেন তারা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ক্যাম্পে যোগ দিতে রোববার ঢাকায় এসেছিলেন আনিকা। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় ২০ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, আগামী ২৫ মে ভারতের গোয়াতে শুরু হতে যাওয়া আসর নিয়ে নিজের ভাবনা।













