সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরে গতকাল প্রথম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিএও) ভবনে সভায় যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আর এসেই সাফ জয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানে সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বিওএ’র সহ–সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ আগামীর বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধতয়ছের উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু