সাজেদা বেগম

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দীন চৌধুরীর মাতা সাজেদা বেগম গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রবীণ এই নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম আকবর গোলাম খোন্দকার। এক বিবৃতিতে তিনি শোহাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মরহুমার গহিরা মোবারক খিল গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে দাফন করা হবে। জসিম উদ্দিন চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ
পরবর্তী নিবন্ধ‘অভিভাবকদের গুরুত্বপূর্ণ সময় তার সন্তানের জন্য ব্যয় করা উচিত’