সাংবাদিক আহমেদ গিয়াসের ইন্তেকাল

আজাদী পরিবারের শোক

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ২:২০ অপরাহ্ণ

দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক ও গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। শহরের কলাতলী দরিয়ানগরের নিজ বাসায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

তিনি হঠাৎ স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আহমেদ গিয়াসের অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আজাদী পরিবার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত