সরকার ক্ষমতায় এসে ইমাম-মুয়াজ্জিনদের জন্য নীতিমালা তৈরী করেছে

চারপীর আউলিয়া মাদ্রাসায় এমপি সরওয়ার জামাল

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২দিন ব্যাপী বার্ষিক সভার প্রথম দিনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা আয়োজি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন আকতার নবী চৌধুরী, গভর্নিং বডির সদস্য লুৎফুর রহমান চৌধুরী,অধ্যক্ষ মুহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি বলেন, সরকার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম ইমাম মোয়াজ্জিমদের বেতন ভাতা বৃদ্ধি ও চাকুরীর বিধিমালা নিয়ে নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়া ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম করে যাচ্ছে। তিনি আগামীতে মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতিতে আমি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ