গ্রামীণ উন্নয়নে সরকারে পাশাপাশি এনজিওরাও কাজ করে চলেছে। সে হিসেবে আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ট দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আর এ কার্যক্রমকে আরো বেগবান করতে কৃষি উন্নয়নের বিকল্প নেই। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আনন্দ ও সিপ এনজিওর আয়োজনে সরকারি, বেসরকারি ও প্রকল্প উপকারভোগীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন আনন্দ সিপ এর প্রকল্পের মেয়াদ পরবর্তী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লার সভাপত্বিতে ও মো. হাসানুজ্জামানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক এম এ কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া, মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লা, সৌমিত্র চক্রবর্তী, তাহমিনা তামান্না, লুৎফুন নেছা, মুঞ্জমানা আরা বেগম, মো. বেলাল হোসেন প্রমুখ। এছাড়া সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়নের মাঠ পর্যায়ের বিভিন্ন উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।











