চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা গত রোববার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়। সমাপনী খেলায় হামজা চৌধুরি হাউজ ইমরানুর রহমান হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস এর সাবেক সহ সভাপতি ও সাবেক ফুটবলার হাফিজুর রহমান। সাইফুল্ল্যা মুনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ, নাহিদ হাসান, আসলাম হোসাইন, আলমগীর কবির।













