সরকারি বিশেষ সম্মাননা পেল ফয়েজ নুর নাহার ফাউন্ডেশন

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

শিক্ষায় ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি বিশেষ সম্মাননা পেল দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা ফয়েজ উল্লাহ মিয়া উকিলের পরিবার এবং ফয়েজ নুর নাহার ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ মিয়ার পরিবারকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান ও শিক্ষা অফিসার সাহেদা বেগম। মরহুম অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ মিয়া ১৯৫৬ সালে নিজ অর্থায়নে দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং ভবিষ্যতে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জমিও দান করা হয়েছে এবং সেখানে উন্নয়নকাজ চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে দ্বাদশ পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে চসিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে হবে