ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তঃ বিভাগীয় অনূর্ধ্ব–১৬ বালিকা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব–১৬ বালিকা দলের ম্যানজার নির্বাচিত হয়েছেন সদ্য নির্বাচিত চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর পরিচালক,শিপিং ব্যবসায়ী ওয়ারিশা এন্টারপ্রাইজের স্বতাধিকারী সরওয়ার আলম খান। গত সোমবার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন প্রদান করা হয়। আগামী ১৯ থেকে ২২ জুন ঢাকার ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ম্যানেজার সরওয়ার আলম খান আসন্ন টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের সাফল্য অর্জনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।











