চব্বিশের গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসবের দ্বিতীয় দিনে গতকাল ৯ জুন মঙ্গলবার দুটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সিজেকেএস জিমনেশিয়াম মাঠে কাবাডি এবং ভলিবল ইভেন্টের খেলা সম্পন্ন হয়। কাবাডিতে কে এম স্পোর্টিংকে হারিয়ে ইয়ং স্টার ক্লাব ও মাদারবাড়ী উদয়ন সংঘকে হারিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) একাদশ জয় লাভ করে। ভলিবল পুরুষদের খেলায় উল্লাস ক্লাব ২–০ সেটে ইয়ং স্টার ক্লাবকে, চসিক একাদশ ২–০ সেটে শতদল জুনিয়রকে, এফএমসি ২–১ সেটে চট্টগ্রাম আবাহনী লি. জুনিয়রকে, রাফা ক্রিকেট ক্লাব ২–১ সেটে মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে। মহিলাদের ভলিবল খেলায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠি ২–১ সেটে চসিক একাদশকে, কল্লোল সংঘ গ্রীণ ২–১ সেটে হালিশহর লাকী ক্লাবকে, চসিক একাদশ ২–০ সেটে হালিশহর লাকী ক্লাবকে, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২–০ সেটে কল্লোল সংঘ গ্রীনকে, চসিক একাদশ ২–০ সেটে কল্লোল সংঘ গ্রীণকে, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২–০ সেটে হালিশহর লাকী ক্লাবকে পরাজিত করে।











