সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের দশম সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ বিভাগের যুগ্ম–সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম–সচিব শেখ ফরিদ, লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।
সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ব্যাংককে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











