সমমনা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত ভবনের হিলটপ রেস্টুরেন্টে সমমনা আইনজীবী পরিষদের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ জাফর হায়দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জসীম উদ্দীন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম। এরপর বার্ষিক হিসাব বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। উপস্থাপিত হিসাব বিবরণীর ওপর প্রশ্ন উপস্থাপন করেন অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনছারী জুয়েল, অ্যাডভোকেট অলি আহমদ, অ্যাডভোকেট আলমগীর মোঃ ইউনুছ, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু ও অ্যাডভোকেট মাসকুরা বেগম মেরী। বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা শেষে কণ্ঠভোটে বার্ষিক হিসাব বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠানে সমমনা আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় এবং অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় পরিষদের সাবেক সহসভাপতি মরহুম অ্যাডভোকেট আবদুর সবুর এবং অ্যাডভোকেট সাইফুদ্দিন মানিকের সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি অসুস্থ আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল আলম, উপদেষ্টা অ্যাডভোকেট হারুনর রশীদ, সহসভাপতি অ্যাডভোকেট কুতুবউদ্দিন ইস্তেফাজ, নির্বাহী সদস্য সৈয়দ মুহাম্মদ মাহাবুবুল কাদের, অ্যাডভোকেট হামিদুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট আবুল হাসান, অ্যাডভোকেট সফিউল হক চৌধুরী সেলিম, অ্যাডভোকেট নুরুল করিম এরফান, অ্যাডভোকেট সালাউদ্দিন, অ্যাডভোকেট ওসমান, অ্যাডভোকেট সৈয়দ আহমেদ সিকদার, অ্যাডভোকেট মাহবুবুল আলম, অ্যাডভোকেট লুৎফর নাহার বকুল, অ্যাডভোকেট ফারজানা, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস মুক্তা, অ্যাডভোকেট মোরশেদুর রহমান, অ্যাডভোকেট শফিউল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট জেবুন নাহার লিনা, অ্যাডভোকেট নিশাত সুলতানা মিতু, অ্যাডভোকেট আলমগীর আলম, অ্যাডভোকেট অমিত রায়, অ্যাডভোকেট শাহাবুদ্দিন কুতুবি, অ্যাডভোকেট ইব্রাহীম কুতুবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি নববাকের সভাপতি এস এ রিফাত, সম্পাদক খায়রুল আমিন
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল