সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সমপ্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহুদিন ধরে সমপ্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্যকে নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট করা যাবেনা। সব ধর্মের মানুষের জন্য সাম্য নিশ্চিত করতে হবে, সবাইকে নিয়ে গড়তে হবে সেফ সিটি।
তিনি গতকাল শুক্রবার নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে তিনদিনব্যাপী মহোৎসবের তৃতীয় দিনে আয়োজিত আলোচনা সভা ও মহামঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবু সুফিয়ান এমপি বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করে দেশের স্বার্থ ও মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সি. সহ সভাপতি সজীব কুমার সিংহ রুবেলের সভাপতিত্বে মাইকেল দে’র উদ্বোধনের মধ্যে দিয়ে, সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশার সঞ্চালনায় এতে আলোচক ছিলেন আবু সুফিয়ান এমপি। মহান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা সৎসঙ্গের সভাপতি অনিল চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, ট্রাস্টি দোলন ধর, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সি. যুগ্ম সম্পাদক সুজন দাশ।
বক্তব্য দেন, সহ সভাপতি তপন কুমার দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ রায় চৌধুরী, সি. যুগ্ম সম্পাদক অমল দাশ, যুগ্ম সম্পাদক বিভু চক্রবর্তী, অর্থ সম্পাদক দিলীপ ধর, সাংগঠনিক সম্পাদক গোকুল সিকদার, দপ্তর সম্পাদক নিহার দত্ত, হিসাব নিরীক্ষা সম্পাদক রুপক দে, আই টি সম্পাদক বিপ্লব দাশ গুপ্ত, সাংস্কৃতিক সম্পাদক দোলন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













