সন্দ্বীপ গুপ্তছড়ায় লালবোর্ট ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সংঘটিত লালবোর্ট দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম।গত শনিবার নগরীর হালিশহরস্থ এল ব্লকের মোহাম্মদীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট এম এ বারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলমের সঞ্চালনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে ট্রাজেডিতে নিহত ১৮জন নাগরিকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম দুলাল, মো. মনিরুল মাওলা রিপন, অ্যাডভোকেট মুস্তফা, মো. আলাউদ্দিন, রফিকুর রহমান, আব্দুল কাদের টিটু, আব্দুল হান্নান, নুরুল আবসার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে মোমেন ব্লিংকেন বৈঠক
পরবর্তী নিবন্ধবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ