সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের পাচ নম্বর ওয়ার্ডের আমানীর গো বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাহফুজুর রহমান রিমন নামে একজনকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ। গত শনিবার বিকালে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদারের নেতৃত্বে এ অভিযানে আরও অংশ নেন এসআই মো. সৈকত, এসআই মাজহারুল, এএসআই আপেল মাহমুদসহ পুলিশের একটি টিম।
এসময় আমানীর গো পুরাতন বাড়িতে করিমের ছেলে সুলেলের বিল্ডিং এর ভিতরে রান্না ঘরের পিছন থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়। এসময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একই ওয়ার্ডের আমানের গো মনচাদ সারেংয়ের বাড়ির বেলায়েত হোসেনের ছেলে মাহফুজুর রহমান রিমনকে (২৮) আটক করা হয় বলে জানায় ওসি সুজন হালদার।











