সদরঘাট পি কে সেন কম্পাউন্ড পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাটস্থ ঐতিহ্যবাহী পি.কে. সেন কম্পাউন্ড সার্বজনীন পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা পরিষদের সিনিয়র সহসভাপতি রাম চক্রবর্তীর সভাপতিত্বে গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সুব্রত শীল রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দীপক চৌধুরী, প্রবীর দাশ তপু, কাঞ্চন চৌধুরী, নির্মল তালুকদার, অরুপ দাশ পুতুল, শংকর সেনগুপ্ত, বিশ্বনাথ ভট্টাচার্য, অনুরূপ দে, রাজীব দত্ত, তুহিন শীল, রুবেল চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য, রাহুল ধর, আবির মজুমদার, জয় দাশ (বাবু), মুন বিশ্বাস, জয়জিৎ চৌধুরী, সৌরভ ধর, বাবু দাশ, সুজন মল্লিক, সুজয় দাশ, অনিমেষ সাহা, চন্দন ভট্টাচার্য, অনিক দাশ, নয়ন বল, অনিক দে প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের বাজেট পেশ ও মহালয়া থেকে শারদোৎসবের শেষলগ্ন পর্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে যদুনাথ শীলকে সভাপতি, নির্মলেন্দু চৌধুরী ঝুলনকে কার্যকরী সভাপতি ও রিমন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে দুর্গাপূজা উদযাপন পরিষদ২০২৬ গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন : প্রধান উপদেষ্টা দীপক চৌধুরী, কার্যকরী উপদেষ্টা সুভাষ কান্তি বিশ্বাস, প্রধান সমন্বয়কারী কাজল চক্রবর্তী, সমন্বকারী নির্মল তালুকদার, অর্থ সম্পাদক অ্যাড. সুব্রত শীল রাজু, সহঅর্থ সম্পাদক প্রকৌশলী সবুজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মোহান্তি, হিসাবরক্ষক পিয়াল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেওয়ার আহ্বান ছাত্র ইউনিয়নের
পরবর্তী নিবন্ধচবি নববাকের সভাপতি এস এ রিফাত, সম্পাদক খায়রুল আমিন