আনন্দ সাংস্কৃতিক অংগনের উদ্যোগে বাংলাদেশের সত্তর ও আশির দশকের জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে সংগীতানুষ্ঠান আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা ৭.১৫টায় অনুষ্ঠিত হবে।
এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী শর্মিষ্ঠা চৌধুরী, পূজা ইলা চৌধুরী, ববি চৌধুরী, গীতা আচার্য্য, উষ্মী শর্মা, ওয়াদি পারভেজ সাদেক, ইন্তেকাব আলম মান্না, রাব্বি গোলাম মঈনুদ্দীন, মনোয়ার হোসেন, প্রকৌশলী রিমন সাহা। অতিথি হিসেবে থাকবেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন আনন্দ সাংস্কৃতিক অংগনের কর্ণধার লিটন মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।












