সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল

চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজাদীকে বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়ন সূচকে দেশ সেরা অবস্থান অর্জন করাটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এ অর্জন হাসপাতালের চিকিৎসক–নার্স, কর্মকর্তা–কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এজন্য সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, সীমিত জনবল, অপর্যাপ্ত বাজেট বরাদ্দসহ বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও সেবার মান বাড়াতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে নানা সংকট, সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের হাসপাতালের এমন অর্জন অবশ্যই উৎসাহব্যঞ্জক। এটি আমাদের আন্তরিক প্রচেষ্টা/উদ্যোগকে আরো উৎসাহিত করবে। তবে বাড়তি জনবল ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পেলে আরো সন্তোষজনক সেবা দেয়া সম্ভব হবে। স্বাস্থ্যসেবায় রোগীদের সন্তুষ্টি অর্জনে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএ অবস্থান ধরে রাখতে হবে
পরবর্তী নিবন্ধআল্লাহ পাকের অনুগ্রহ লাভের উসিলা দুরুদ শরিফ