এবারের দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতির মেলবন্ধন

আনোয়ারায় সরওয়ার নিজাম এমপি

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা হচ্ছে শান্তি সমপ্রীতির অন্যতম মেলবন্ধন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাতরি ইউনিয়নের কৈনপুরা গ্রামে নেপাল–মন্‌জু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গ্রাম আলোকায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিহির কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী লঘুপতি সেন। তিনি বলেন, আমার মা বাবার স্বপ্ন বাস্তবায়নে আমার নিজ গাম কৈনপুরা সহ চাতরি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কে আমার ব্যক্তিগত ৩৫ লাখ টাকা ব্যয়ে সোলার লাইট বসানো হয়েছে। এ আলোকায়ন প্রকল্পের মাধ্য আমার এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেনীর মানুষ এ সুবিধা পাবেন। অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ সভাপতি তাপস খোড, আনোয়ারা উপজেলা বিনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকু ,সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, জেলা বিএনপি নেতা আকতার নবী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইকবাল হায়দার চৌধুরী, মো. শহীদ, আবদুর রশীদ, নুরুল হদা, ওহিদুল ইসলাম চৌধুরীসহ সনাতনী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধসরকার সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর