দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ছয় কোটি একুশ লক্ষ চুরানব্বই হাজার টাকার চেক প্রদান করেছে। গত রোববার (১৭ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএসআরএমের পক্ষ থেকে মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ রবিউল হুসাইনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর হাতে চেকটি হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেড–উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাক্রমে তিন কোটি তের লক্ষ বিশ হাজার সাতশ পঞ্চাশ টাকা এবং তিন কোটি আট লক্ষ তিয়াত্তর হাজার আটশ তিপ্পান্ন টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইনের নির্ধারিত ধারা পালনে বিএসআরএম সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিএসআরএমের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের নির্ধারিত একটি অংশ প্রথম থেকেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করা হয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।












