পটিয়া উপজেলার কেলিশহর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুকু দাশ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ৭ নভেম্বর রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গত ৮ নভেম্বর দুপুরে পটিয়ার কেলিশহরস্থ স্বর্গীয়ার নিজ বাড়ির পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রসঙ্গত, আলোকচিত্রী সাংবাদিক সুরঞ্জিত শীলের মা শিক্ষিকা খুকু দাশ পটিয়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সাংবাদিক সুরঞ্জিত শীলের মায়ের মৃত্যুতে শিশুদের পাঠশালা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।











