ইনার হুইল ক্লাব লুসাই হিলস চট্টগ্রামের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম লেডিস ক্লাবের কার্যালয়ে ফয়েজ লেক আলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট বোরহানা কবির শিক্ষার্থীদের হাতে এ সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কাজী রুনু বিলকিস, সেক্রেটারি জেসমিন আরা, সদস্য মুনিরা হুসনা, নাজনীন আরা, রোকেয়া আক্তার বারি, মানসী দাশ তালুকদার, মর্জিনা আখতার, ডা. হাফসা সালেহ, রোকেয়া আহমদ ও শামীম আরা আহাদ। প্রেস বিজ্ঞপ্তি।











