শিক্ষার্থীদের প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান

জরিনা-মফজল কলেজে মতবিনিময় সভা

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, চরিত্র ও কর্মদক্ষতার ওপরই নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। তাই ছাত্রজীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান সম্পদ হিসেবে গ্রহণ করতে হবে। প্রযুক্তি জ্ঞান অর্জনকে সহজ করেছে, কিন্তু এর অপব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারও করে দিতে পারে। তাই এর অপব্যবহার হতে বিরত থাকতে হবে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম কিংবা উদ্দেশ্যহীন ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট করে। ধীরে ধীরে মনোযোগ, স্মৃতিশক্তি ও শিক্ষাজীবনের ক্ষতি করে। সামাজিক অনুষ্ঠান, আড্ডা কিংবা দীর্ঘ সময়ের জন্য বেড়াতে যাওয়া কখনো কখনো প্রয়োজন হলেও তা যেন লেখাপড়ার ক্ষতির কারণ না হয়, সেই বিষয়ে শিক্ষারর্থীদেরকে সতর্ক থাকতে হবে।

গত ১৪ সেপ্টেম্বর চসিক পরিচালিত জরিনামফজল সিটি কর্পোরেশন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মো. ফজলুল হক এই কথাগুলো বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারের সভাপতিত্বে ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিপুল দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ইকরামুল কবীর। আলোচনায় অংশ নেন কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) বিজয় চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক (গণিত) সুজিত কুমার দে, সহকারী অধ্যাপক (দর্শন) টিংকু চৌধুরী, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) অমল দাশ, সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোহাম্মদ আবু তাহেরসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না
পরবর্তী নিবন্ধগণরায় অবজ্ঞা করে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে