শাহ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

শাহ্‌ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্‌র (.) দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাইজভাণ্ডার আহমদীয়া এমদাদীয়া মাদ্রাসায় মানবসেবার এই কার্যক্রম শুরু হয়। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) গামরীতলা ও ঢালকাটা দায়রা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল শাহ্‌ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং সহযোগিতায় ছিল রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম। এতে মোট ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং ৩০০ জনের ব্লাড গ্রুপিং করা হয়। শাহ্‌ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন শাহ্‌ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদের দপ্তর সম্পাদক আহসানুল হক বাদল, জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, মুহাম্মদ সালাহ উদ্দীন,রমজান আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ার চট্টগ্রামে নতুন মুখ ডা. মিজানুর রহমান চৌধুরী
পরবর্তী নিবন্ধমোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ