আগামী ১৮ মে সোমবার শহর কুতুব হযরত শাহ আমানত খাঁন (রহ.)’র পবিত্র বার্ষিক শাহ আমানত দরগাহ শরীফ প্রাঙ্গনে ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান আদায় এবং দেশখ্যাত আলেম উলামা পীর মাশায়েখ উপস্থিত থাকবেন। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনায় বিশেষ অনুরোধ জানিয়েছেন হযরত শাহসুফি আমানত খাঁন (রহ.)’র আওলাদে ও মোতায়াল্লী হযরত শাহজাদা মুহাম্মদ ফৌজুল আলী খাঁন (রহ.)’র বড় সাহেবজাদা শাহজাদা মুহাম্মদ ফরিদ উদ্দিন আলী খাঁন (ফরিদ মিয়া)। প্রেস বিজ্ঞপ্তি।













