চারটি শালিক ঝগড়া করে
পেঁচা দেখে হাসে,
ফড়িং ছানা তিড়িং বিরিং
নাচতে থাকে ঘাসে।
না নেচে আর করবে টা কি
বেঁচে গেছে জান,
শালিক পাখি খায়নি ধরে
রক্ষা হয়েছে মান।
শালিক পাখির প্রিয় হলো
ফড়িং ধরে খাওয়া,
ফড়িংয়ের স্বাদ যায় না যে
আর কিছুতে পাওয়া।
ঝগড়া শেষে দেখে শালিক
ফড়িং উড়ে গেছে,
অনাহারে পেটটি ধরে
কাঁদে গাছে শেষে।









