পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, শান্ত পটিয়াকে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্ত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপা আসবে আসবে বলে যে আশ্বাস দিয়ে নেতাকর্মীদের উস্কে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পতিত স্বৈরাচারের দোসররা। পটিয়ায় যে কোন বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাস করা হলে বিএনপির কর্মীরা ঘরে বসে থাকবে না।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আগামী ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার পটিয়া কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনামুল হক এনাম এমপি।
সভায় উপস্থিত ছিলেন বদরুল খায়ের চৌধুরী, নুরুল আমিন এম,এস,সি গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, মো.মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, মোর্শেদুল শফি হিরু, হাজী কামাল উদ্দীন, তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, নাছির উদ্দীন, ইসমাইল হোসেন, শরীফ উদ্দিন চৌধুরী ইয়াসিন আরাফাত ইয়াসিন, অহিদুল আলম চৌধুরী পিবলু, আবছার উদ্দীন সোহেল, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, মীর সাইফুর রহমান, আবদুল কাদের, মাহবুল আলম পারভেজ,মিজানুর রহমান, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, শাখাওয়াত হোসেন, আবু নোমান চৌধুরী লিটন, ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হাফেজ ইব্রাহিম, সাজেদা ইয়াসমিন রেখা, হালিমা বেগম, আয়শা আক্তার রিনা, জয়নাব বেগম, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান প্রমুখ। এছাড়াও পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলা, উপজেলা, পৌর ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।











