শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে ভাটিয়ারী একাডেমির জয়

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেয়েছে ভাটিয়ারী ফুটবল একাডেমি। শহীদ শাহজাহান মাঠে রোববার অনুষ্ঠিত একমাত্র ম্যাচে ভাটিয়ারী ফুটবল একাডেমি ১০ গোলে কাজল ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইফুল আলম। ম্যাচ শেষে তার হাতে পুরস্কার তুলে দেন এশিয়ান স্পেশালাইজইড হসপিটালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলী ও পরিচালক (প্রশাসন) রিদুওয়ানুল হক রাজন। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, অ্যাডভোকেট ফিরোজ আলম, আমজাদ আহসান, ডা. একে এম আশরাফুল করিম,আমান উল্লাহ আমান, হেলাল হোসেন, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, এইচ এম হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদিন ১০০ রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া হয় চট্টগ্রাম কিডনি হাসপাতালে
পরবর্তী নিবন্ধমিরপুরে শুরু অস্ট্রেলিয়ার প্রস্তুতি